- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা আটক দুই

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় স্ত্রী-সন্তানসহ ১০ জন গুরুতর আহত হয়েছে। রবিবার রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুইজনকে আটক করেছে পুলিশ।
গুরুতর আহত মুক্তিযোদ্ধা সন্তান হৃদয় মিয়া (১৬) কে সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং মুক্তিযোদ্ধা সুজাফর মিয়া (৬৭), তার স্ত্রী জুলেখা বেগম (৫০) ও ছেলে মোশারফ হোসেন (২০) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে দুধের আউটা গ্রামের মুক্তিযুদ্ধা  সুজাফর মিয়ার ছেলে মোশারফ হোসেন এবং একই গ্রামের আসাবুল্লার ছেলে মোবারক হোসেনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মোবারক ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মোশারফের বাড়িতে হামলা চালায় ও ঘরবাড়ি ভাংচুর করে।  হামলায় মোশারফের পিতা মুক্তিযোদ্ধা সুজাফরসহ ১০ জন গুরুতর আহত হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, মুক্তিযুদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ২জন কে পুলিশ আটক করেছে।

  • [১]