- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাদাঘাট বাজারে ৬ মুক্তিযোদ্ধার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলখাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা যাদু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জলিল খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন অনৈতিক সুবিধা না দেওয়ায় গেজেটভুক্ত ৬ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে। যা অত্যান্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রসঙ্গত, গত রবিবার তাহিরপুর উপজেলার ৬ বীর মুক্তিযোদ্ধাকে অ- মুক্তিযোদ্ধা দাবি করে তাহিরপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রৌজ আলীর নেতৃত্বে মানববন্ধন করেছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের অপর একটি অংশ।

  • [১]