- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মুজিবকোট ও চাদর উপহার দেয়া শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মুজিবকোট ও চাদর উপহার দেয়া শুরু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মুক্তিযোদ্ধাদের মুজিববর্ষের লগো সংবলিত মুজিবকোট ও চাদর তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
বিতরণের প্রথম দিনে ১৫ জন মুক্তিযোদ্ধাকে মুজিববর্ষের লগো সংবলিত মুজিবকোট প্রদান করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, পর্যায়ক্রমে উপজেলার ১৩২ জন মুক্তিযোদ্ধাকে মুজিবকোট ও ১১৮ জন মুক্তিযোদ্ধার স্ত্রীকে চাদর উপহার দেয়া হবে।

  • [১]