- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে মেছো বাঘ আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়া হাওরপাড়ের একটি মেছো বাঘ ধরা পড়েছে। তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের ইছব আলী গত ১০ ডিসেম্বর গ্রামের ঝোপঝাড়ের মধ্য থেকে লোকালয়ে বেরিয়ে আসলে তিনি একটি ফাঁদ পেতে এ মেছো বাঘটিকে আটক করেন। তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, বাঘটিকে আটক করে তিনি মহা বিপদে আছেন। দৈনিক এ বাঘটিকে  ৩কেজি চিংড়ি মাছ ও একটি মোরগ খাওয়ান। এই খরচ জোগার করতে তিনি হিমশিম খাচ্ছেন। সরকারের বন বিভাগের লোকজনদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ প্রসঙ্গে তাহিরপুর উপজেলার দরইরগাঁও   
বনবিট  কর্মকর্তা বিরেন্দ্র কিশোর রায় বলেন, মেছোবাঘটি উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

  • [১]