স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
রবিবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, তাহিরপুর ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।