স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদী তীর হতে মোটর সাইকেল ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম লালচান। সে পার্শবর্তী বিশ^ম্ভরপুর উপজেলার লক্ষীরপাড় গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। শনিবার সকাল সাড়ে ১০টায় সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট থেকে ৩শ’ গজ বাংলাদেশের অভ্যান্তর থেকে লাউড়েরগড় বিজিবির হাবিলদার আব্দুছ ছালামের নেতৃত্বে বিজিবির সদস্যরা যাদুকাটা নদীর তীর থেকে এক কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল সহ আটক করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)’র অধিনায়ক মো. মাকসুদুল আলম বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।