- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে মৎস্য আইন মেনে চলতে ৬ নির্দেশনা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মৎস্য আইন মেনে চলতে ৬ নির্দেশনা প্রচারে এলাকাজুড়ে মাইকিং করেছে উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার বিকেলে অটোরিক্সা দিয়ে মাইকিং করে নির্দেশনাগুলো উপজেলাবাসীকে জানান দেয়া হয়েছে।
৬ নির্দেশনাগুলো হলো-
১. নদী নালা খাল বিলে বের জাল, মশারী জাল, বাধা জাল, চট জাল, জগৎবের জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. কারেন্ট জাল তৈরী, আমদানী, বাজারজাতকরণ, মজুদ, পরিবহন, বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. প্রাকৃতিক জলাশয় সেচ বা শুকিয়ে, বিষ অথবা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. ২৩ সেন্টিমিটার বা এর চেয়ে ছোট আকারের রুই, মৃগেল, কালিবাউস, গনিয়া ধরা পরিবহন ও বিক্রয় নিষেধ।
৫. শোল, গজার, টাকি, মাছের পোনা ধরা, পরিবহন ও বিক্রি নিষেধ।
৬. ২৩ সেন্টিমিটার বা এর চেয়ে ছোট আকারের সিলন, বোয়াল, আইড় ধরা পরিবহন ও বিক্রয় নিষেধ।
তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন বলেন, হাওরাঞ্চলে মৎস্য সুরক্ষার জন্য এ ধরনের প্রচারণা ও অভিযান অব্যাহত থাকবে।

  • [১]