- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে যাদুকাটা নদীতে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন, আটক ৭

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তবর্তী নদী যাদুকাটাতে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন করার দায়ে ৭ জন কে আটক করে জেল হাজতে পাঠিয়েছে তাহিরপুর থানা পুলিশ।
আটকৃতরা হলো উপজেলার বাদাঘাট (উ.) ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাও গ্রামের ফারুক মিয়ার ছেলে আশিক নুর (২২), নুরুজ আলীর ছেলে সুবায়েল (২৫), মৃত ফরিদ মিয়ার ছেলে আনোয়ার আলী (৫০), মৃত নুর মোহাম্মদের ছেলে রফিকুল (২৫) তার সহোদর আবিকুল (২০), নুর জামালের ছেলে রবিউল (২৮) ও আদর্শ গ্রামের খোয়াজ আলীর ছেলে আ. কাহার (২৫)।
জানা যায়, জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে শনিবার মধ্যরাতে ও রবিবার সকালে যাদুকাটার পাড় কেটে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন করার সময় তাহিরপুর থানা পুলিশ তাদেরকে আটক করে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদাঘাট পুলিশ ক্যাম্পের এএসআই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন। রবিবার বিকালে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • [১]