- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে যুবদলের আহবায়ক কমিটি থেকে ৫ জনের পদত্যাগ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলায় যোগ্য ও প্রকৃত নেতাদের বাদ দিয়ে গঠিত যুবদলের আহবায়ক কমিটি থেকে ৫ জন পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে বাদাঘাট বাজারে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন ফেরদৌস আলম আখঞ্জী, আমির শাহ, মাহবুব মল্লিক, জাহাঙ্গীর আলম, রুখন উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রীপুর (উত্তর) ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি ফেরদৌস আলম আখঞ্জী বলেন, গত ৮ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। কিন্তু কমিটিতে উপজেলা যুবদল বা ছাত্রদলের সাবেক কোন ছাত্রনেতার স্থান হয়নি। বিএনপির রাজনীতিতে অতীতে সম্পৃক্ত ছিল না এমন একজনকে টাকার বিনিময়ে আহবায়ক করে কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক পদপ্রার্থী সাবেক যুবদলের সহ সভাপতি আবুল হোসেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বাতিল করে রাজপথের নিবেদিত যোগ্যতাসম্পন্ন যুবদল ও সাবেক ছাত্রদল নেতাকর্মীদের মাধ্যমে কমিটি পুনর্গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়নের যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমির শাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সাইদুল কিবরিয়া, উপজেলার সাবেক যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, তবারক হোসেন, ছাত্রদল নেতা লোকমান হেকিম প্রমুখ।

  • [১]