- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে মানুষের উপর গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রবিবার বিকালে যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরের মধ্যে বাজারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু সায়েমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল ইসলাম, শফিকুল ইসলাম, তাবারক হোসেন, ডাঃ এস কে শফিকুল ইসলাম,
এম জিয়াউর রহমান আখঞ্জী, যুবদলের সদস্য আক্তার হোসেন, শেখ আলমগীর, হাবিবুর রহমান হাবি, মিজানুর রহমান, আবু তাহের মেম্বার, শাহ আলম, শফিকুল ইসলাম.এরশাদ আলম, রফিকুল ইসলাম তালুকদার, শাহিন আলম, সবুজ মিয়া, হোসাইন মোহাম্মদ গাজী, তোফায়েল আহমেদ, শফিউল আলম মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন আলম মেম্বার, সাংগঠনিক সম্পাদক, ডা.হাবিবুর রহমান হাবিব, উপজেলা মৎসজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমীন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক যুবায়ের আলী, যুগ্ম-আহবায়ক রুবেল মিয়া,আল-মামুন চৌধুরী, সদস্য সাইদুর রহমান অভি, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন চয়ন প্রমুখ।

  • [১]