- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে যুবদলের সাংগঠনিক সফর

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলা বিএনপির তৃণমূলকে শক্তিশালী ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সফর শুরু হয়েছে।
জেলা যুবদলের সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলার সাংগঠনিক টিমের নেতৃত্বে থাকা অ্যাডভোকেট মোশাহিদ আলী জানান, যুবদলকে ঢেলে সাজানো, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জেলা যুবদলের নেতৃবৃন্দের সমন্বয়ে ৮টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।
তিনি বলেন, এসব টিম আগামী ৭ দিনের মধ্যে উপজেলার তৃণমূলের সকল নেতা-কর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে কর্মী সমাবেশ করবে। যুবদলের সকল কর্মী ও নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী দিন তারিখ ঠিক করবে আহবায়ক কমিটি গঠন করার জন্য। এসব আহবায়ক কমিটিতে দলের দুর্দিনে যারা হাল ধরে আছেন তাদেরকে মূল্যায়ন করা হবে।
তাহিরপুর থানার সাংগঠনিক সফরে নেতৃত্বে রয়েছেন, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাড. মোশাহিদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ কোষাধ্যক্ষ মাহবুব মল্লিক, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আল মেনন, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আজিজুল হক, তুরন খান।

  • [১]