- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে যুবলীগের আনন্দ মিছিল

তাহিরপুর প্রতিনিধি
জেলা পরিষদ প্রশাসক, জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট বাজারে এক আনন্দ মিছিল হয়েছে।
মিছিলটি   
বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ শেষে বাজার মেইন রোডে যুবলীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় মিলিত হয় বাদাঘাট ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক শাহ্ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বাচসপতি রায় বাচ্চু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাবির আহমদ জাবের, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শফিকুল মল্লিক মুন্না, সদস্য রায়হান উদ্দিন রিপন, উত্তর বড়দল ইউপি যুবলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মাসুক মিয়া প্রমুখ।

  • [১]