- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে যুবলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে  
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ ও তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগের লীগের এর পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক বাচস্পতি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য নুরে আলম সিদ্দিকি উজ্জ্বল, আতিকুর রহমান, মোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগ নেতা শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আখঞ্জি, দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুছ ছত্তার প্রমুখ।
আলোচনা সভার পূর্বে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে অভিনন্দন জানিয়ে যুবলীগের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

  • [১]