- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে রোভিং সেমিনার ও কৃষক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপ-সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভপতিত্ব করেন তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান-উদ্-দৌলা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সমবায় ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শুকুর আলী, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ। সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।
অপরদিকে একইদিনে বিকাল ৩টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান-উদ্-দৌলা’র সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশ নেন।

  • [১]