স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে লকডাউন অমান্য করায় ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন। ১২ জনের কাছ থেকে ৮ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় স্বাস্থ্য বিধির বিষয়ে প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও বিনা প্রয়োজনে বসতবাড়ির বাহিরে বের হওয়া পথচারীদের ঘরে ফেরৎ পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক মাসুক মিয়া আদালত পরিচালনায় সহায়তা করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, লকডাউন চলা অবস্থায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।