স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ‘লজিক’ (লোকাল গভার্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ) প্রকল্পের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
সুনামগঞ্জ জেলা ক্লাইমেট এন্ড ফিন্যান্স কো—অর্ডিনেটর নুরুল ইসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান—উদ—দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান শেখ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, ‘সিএনআরএস’ (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স সার্ভিস) তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির সিপি অফিসার এন্থনি রংদী প্রমুখ।
এছাড়াও লজিক প্রকল্পের ইঞ্জিনিয়ার নাসিমুল গণি, লজিক প্রকল্পের তাহিরপুর উপজেলা ফেসিলিটেটর মুজাম্মিল হোসাইন, সাংবাদিক শওকত হাসান সহ উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানি সামান্য পরিমাণ বেশি হলেই হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে আমাদের দুশ্চিন্তায় পড়তে হয়। নদীর নাব্যতা যদি পূর্বের ন্যায় থাকতো তাহলে হাওরবাসী এ ধরনের সমস্যায় পড়তো না।