- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে লম্পট সুমন গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম সুমন মিয়া (২৪)। সে তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর গ্রামের রহমত আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশী লম্পট সুমন মিয়া ধর্ষণের চেষ্টা করে আসছিলো।
এবিষয়ে প্রবাসীর স্ত্রী থানায় মামলা দায়ের করলে লম্পট সমুন এলাকা থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মুহিত একদল পুলিশ নিয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে লম্পট সুমন মিয়াকে  গ্রেফতার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

  • [১]