- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে লাল সবুজের ছাতা বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনশত লাল সবুজ রঙের ছাতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ছাতা বিতরণ করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছাতা বিতরণ করেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহিবুর রহমান, অভিভাবক সদস্য তালিমুল ইসলাম, সহকারী শিক্ষক এমদাদুল হক, দ্বীন ইসলাম প্রমুখ।

  • [১]