- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে তাহিরপুরে বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের  শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার দুপুরে দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কাউকান্দি বাজার মাঠে এ যোগদান সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে   
উপজেলা ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি নুরুল আমিন, সহকারী অধ্যাপক আলী মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা যুবলীগ সাবেক আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, শ্রমিক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম, দলীয় নেতা হাবিবুর রহমান, ফয়সল মিয়া, হাসান মিয়া, ইখতিয়ার উদ্দিন, সুহেল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীকে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

  • [১]