- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে শনির হাওরে নৌকাডুবি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শনির হাওরে দমকা হাওয়ার কবলে পড়ে একটি ইঞ্জিন চালিত মালবাহী নৌকা ডুবে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বুধবার দুপুর ১ ঘটিকার সময় উপজেলার বৃহৎ হাওর শনির হাওরের  ইকরামপুর ও শ্রীপুর গ্রামের মধ্যবর্তী স্থানে দমকা হাওয়ার কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে শ্রীপুর গ্রামের ৫টি নৌকা ঘটনাস্থলে এগিয়ে গিয়ে নৌকায় অবস্থানরত ৩ জন মাঝির অক্ষত অবস্থায় উদ্ধার করে। নৌকার মাঝিরা হলো উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের দুলাল মিয়া (৪৮), আকিক মিয়া (৩৫) ও রতনশ্রী  
গ্রামের নজরুল ইসলাম (৩৮)।
নৌকার মাঝি দুলাল মিয়া জানান, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ হইতে তাহিরপুর বাজার ব্যবসায়ীদের মালামাল কিনে তাহিরপুর বাজারে আসার পথে শনির হাওরপাড়ের ইকরামপুর ও শ্রীপুর গ্রামের মধ্যবর্তী স্থানে দমকা হাওয়ার কবলে পড়ে মালামালসহ নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় পাশ্ববর্তী শ্রীপুর গ্রাম থেকে ৪/৫টি নৌকা এসে তাদের উদ্ধার করে।

  • [১]