- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে শনির হাওর উন্নয়ন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের বৃহৎ বোর ফসলী হাওর শনির হাওর উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল আমিনকে সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলী মর্তূজা ও মোশারফ হোসেন প্রমুখ।

  • [১]