- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে দু’টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয় ও চানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
এলজিএসপি-৩ প্রকল্পের বাস্তবায়নে বাই সাইকেল বিতরনের সময় উপস্থিত ছিলেন উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য নোয়াজ আলী, আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা জজ মিয়া, চানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবুর রহমান, হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, ইউনিয়ন পরিষদ সচিব এখলাছুর রহমান প্রমুখ।
চানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রাজাই গ্রামের রাকাব উদ্দিন জানায়, বিদ্যালয়ে আসা যাওয়া করতে তাহার ২০ টাকা অটোরিক্সা ভাড়া দিতে হতো। এখন বাইসাইকেল পাওয়ায় বিনা টাকায় বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবো।
হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র শান্তিপুর গ্রামের রায়হান উদ্দিন জানায়, শান্তিপুর গ্রাম হইতে হাজী ইউনূছ উচ্চ বিদ্যালয়ের দুরত্ব প্রায় ৫ কিলোমিটার। অর্ধেক রাস্তা জমির আলপথ হেটে আর অর্ধেক রাস্তা অটো রিক্সা করে বিদ্যালয়ে তাকে আসা যাওয়া করতে হতো। ইউনিয়ন পরিষদ থেকে বাইসাইকেল পাওয়ায় এখন তাকে আর কোন কষ্ট করতে হবে না।

  • [১]