স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মাঝে এক রিম করে সাদা কাগজ,
২ ডজন বলপেন ও একটি জ্যামিতিবক্স দেয়া হয়।
উপকরণ পাওয়া বিদ্যালয়গুলো হলো বালিজুড়ি সিনিয়র মাদ্রাসা, দক্ষিণকূল এসইডিপি উচ্চ বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, বাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কলাগাঁও মাদ্রাসা, বাদাঘাট রহমানিয়া আওয়ামী দাখিল মাদ্রাসা, ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, চানপুর উচ্চ বিদ্যালয়।
উপকরন বিতরণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা প্রমুখ।