- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে জন প্রতি ৭টি করে খাতা ৪,১৬৫ জন শিশুর মধ্যে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী খসরুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
 ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার স্টিপ তাপস চিসিম, প্রনয় এস পালমা প্রমুখ।

  • [১]