- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে শিশুদের কল্যাণে ‘জনগণের সম্মেলন’

স্টাফ রিপোর্টার
শিশুদের কল্যাণে গৃহীত কর্মপরিকল্পনা প্রণয়নে সুপারিশ তৈরির লক্ষে তাহিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে নিয়ে ‘জনগণের সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তাহিরপুর আঞ্চলিক কর্মসূচির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিশু ফোরামের প্রতিনিধি ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হয়েছে।
বুধবার সকাল থেকে শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী। দুইদিনের কর্মসূচিতে আয়োজক সংস্থার তাহিরপুর আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক বিভুদান বিশ্বাসের সভাপতিত্বে ও কর্মসূচি কর্মকর্তা দিপক বৈরাগীর সঞ্চালনায় বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য দেন সংস্থার সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) স্টিপ তাপস চিসিম, আঞ্চলিক সমন্বয়কারী জনি রোজারিও, তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৃনাল কান্তি রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ।

  • [১]