স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শিশু উন্নয়নে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় সংলাপে তাহিরপুর সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিশু অংশ নেয়। শিশুদের সরাসরি প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানের সভাপতি তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন।
বুধবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে সাজিবুল ইসলাম, রুপা ও ইতির যৌথ সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি যায়যায়দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, ওয়ার্ল্ডভিশন ম্যানাজার বিভূদান বিশ^াস, সংগঠক এন্ত্রনি রংদি, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নূরুল হক প্রমুখ।