স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় কর্মশালায় প্রধান অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন বর্মণ, জেলা তথ্য অফিসের উপরিচালক আব্দুস ছাত্তার, জেলা মাদক নিয়ন্ত্রক কর্মকর্তা সাজেদুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম,সাংবাদিক আমিনুল ইসলাম, রমেন্দ্র নারায়ন বৈশাখ, ওয়ার্ল্ডভিশন ম্যানাজার বিভূধান বিশ্বাস প্রমুখ।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।