স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ওয়ার্ল্ড ভিশনের দুগ্ধবতি মায়েদের জন্য শিশু খাদ্যাভ্যাস বিষয়ক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি ৪০টি গ্রুপে ১৫ জন করে মোট ৬’শ মায়ের সঙ্গে শিশুদের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য সচেতনতামূলক কর্মসূচী সম্পন্ন করেছে।
জানা যায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এডিপি’র ৩টি ইউনিয়ন তাহিরপুর সদর, বালিজুড়ি, বাদাঘাট ইউনিয়নের মোট ৪০ জন নিউট্রিশন প্রমোটার ও ৪ জন নিউট্রিশন সুপারভাইজার এবং ২জন প্রোগ্রাম অফিসার স্টিপ তাপস চিসিম ও জয়ন্ত মোহন সরকার এ ওরিয়েন্টেশন পরিচালনা করেন।