- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে শিশু ধর্ষণ, গ্রেফতার ১

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। ধর্ষক জহুর মিয়া তিন সন্তানের জনক। এ ব্যাপারে ধর্ষিত শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৮,২৬.৮.২০২০ইং।
জানা যায়, ধর্ষক জহুর মিয়ার বাড়ির পাশেই শিশুটির বাড়ি। এর সুবাদে শিশুটিকে
সুকৌশলে নিজ ঘরে নিয়ে সে ধর্ষণ করে। মঙ্গলবার শিশুটিকে আবার একই কায়দায় ধর্ষণ করা হলে শিশুটি মাকে তার গোপনাঙ্গে ব্যাথার হওয়ার বিষয়টি জানায়। জহুর মিয়া তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনবার ধর্ষণ করেছে। শিশুটির মা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাশ্ববর্তী বিশ্বম্ভপুর থানার গামাইতলা নামক স্থান কে ধর্ষককে গ্রেফতার করে।
তাহিরপুর থানার এসআই পাপেল রায় জানান, ঘটনা জানার পর পরই ধর্ষক জহুর মিয়া কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
তাহিরপুর থানা ওসি মো. আতিকুর রহমান জানান, ধর্ষক জহুর মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • [১]