স্টাফ রিপোর্টার, তাহিরপুর
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে তাহিরপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সিলেট ‘আনন্দ নিকেতন সিলেট’ এর সহযোগিতায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের টাকাটুকিয়া খেলার মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের কার্যক্রম পরিচালনা করেন সিলেটস্থ হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির রেজা। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্যানেল
চেয়ারম্যান বিলাল আমিন, ইউপি সদস্য হুমায়ুন কবীর, সিলেটস্থ হাওর উন্নয়ন সংস্থার সদস্য আসাদ জাহান ও নারজেল হোসেন প্রমুখ।