স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পলিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ পুস্পস্তবক করে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক জুনাব আলী, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক ওয়াহিদ খসরু, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তুষা মিয়া, উপজেলা যুবমহিলা লীগ সভাপতি আইরিন বেগম, আওয়ামীলীগ নেতা নুরুল হক মাষ্টার, রতন গাঙ্গুলী প্রমুখ।