স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে খুশিদা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টায় উপজেলার সীমান্ত সংলগ্ন বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামে। নিহত খুশিদা খাতুন লাউড়েরগড় গ্রামের মৃত ইছমাইল মিয়ার স্ত্রী।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত খুশিদা খাতুন ও একই গ্রামের পার্শ্ববর্তী জহুর মিয়ার বাড়ির দুই শিশুর মধ্যে রবিবার সন্ধ্যায় ঝগড়া হয়। পরে এরই জের ধরে রাতে নিহত খুর্শিদা খাতুন ও জহুর মিয়ার পরিবারে মহিলাদের মধ্যে সংঘর্ষ বাঁধলে এ সময় জহুর মিয়ার বাড়ির মহিলাদের পাথরের আঘাতে ঘটনার স্থলেই বৃদ্ধা খুশিদা খাতুন মারা যায়। রাতেই বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই একে এম জালাল উদ্দিন ঘটনাল থেকে নিহতের লাশ
উদ্ধার বরে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তাহিরপুর থানার ওসি মো: শহিদুল্লাহ বলেন,‘বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।