স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বাংলাদেশ সরকারের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সহযোগিতায় তাহিরপুরে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি সদস্য বিল্লাল আমিন, হুমায়ুন কবীর, মতিউর রহমান, মাফিক মিয়া, কামাল হোসেন প্রমুখ।