স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার তাহিরপুর থানা প্রাঙ্গণে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়। এরপর বিকালে থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কাওছার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাদ হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া প্রমুখ।