স্টাফ রিপোটার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা প্রশাসন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি জামলাবাজ, বড়দল, গাজীপুর, নোয়াবন্দ, মন্দিয়াতা, জয়পুর, গোলাবাড়ি, মন্দিয়াতা কান্দা হাটি, কাউকান্দি, নোয়াগাঁও, নোয়ানগর ও মারালা গ্রাম পরিদর্শন করেন ও সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন, তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ত্রাণ কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সুব্রত দাস, একটি বাড়ি একটি খামার সমন্বয়কারী মনোলাল রায় প্রমুখ।