তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য সুরক্ষায় কর্মরত সাংবাদিক ও চিকিৎসকদের পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আরএমও ডা: সুমন চন্দ বর্মন ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলামের হাতে পিপিই ও ফেইস শিল্ড তুলেদেন।
এসময় উপস্থিতি ছিলেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, কোষাদক্ষ সাজ্জাদ হোসেন শাহ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক আবির হাসান মানিক, শফিকুল ইসলাম, সামসুল আলম প্রমুখ।