- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানের খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক তাহিরপুর সদর ও উত্তর শ্রীপুর ইউনিয়নের ২হাজার ৫শত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন। খাদ্য সহায়তা হিসাবে প্রতিটি পরিবারে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও এক লিটার তেল প্রদান করা হয়েছে। গত তিন দিন ধরে তিনি উপজেলার দুর্গম হাওরাঞ্চলে এ খাদ্য সহায়তা বিতরণ করেছেন। হাওরপাড়ের কর্মহীন পরিবার ও অসহায় কৃষি শ্রমিকদের বাড়িতে এ সকল খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলার আরো ৫টি ইউনিয়নে একইভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন আনিসুল হক। তিনি রাজনৈতিক পদবীতে জেলা বিএনপির সহসভাপতি ।
তাহিরপুরের সমাজকর্মী ভাস্কর রায় বলেন, আনিসুল হক একজন শান্তিপ্রিয় কোমল মনের ব্যবসায়ী। নীরবে নিভৃতে সারা বছরই জনগণকে সহায়তার চেষ্টা করেন। করোনা দুর্যোগে হাওরের অসহায় শ্রমজীবীদের পাশে তার এই খাদ্য সহায়তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
আনিসুল হক বলেন, তাহিরপুর উপজেলাবাসী আমাকে সবসময় ভালবাসার বাঁধনে বেঁধে রাখেন। তাই আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী উপজেলাবাসীর পাশে থাকলে মনে শান্তি পাই। আমি চেষ্টা করছি এই করোনা দুর্যোগে সাতটি ইউনিয়নের কর্মহীন মানুষের পাশে থাকতে।

  • [১]