- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে সিম রেজিস্ট্রেশনের নামে আঙুলের ছাপ জনমনে আতংক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে টেলিটক সিমের রেজিট্রেশন নিয়ে জনমনে আতঙ্ক ও উত্তেজনা দেখা দিয়েছে। তাহিরপুর উপজেলা সদরের চিকসা গ্রামের রুস্তম আলীর পুত্র পারভেজ (২০) ও আব্দুল আলীর পুত্র হাফিজুর (২২)সিম রেজিট্রেশনের মাধ্যমে আমেরিকায় যাওয়ার কথা বলে চিকসা গ্রামের সহজ সরল হেলিম মিয়া, আমির হোসেন, মোফাজ্জল হোসেন, মাজহারুল, শিল্পীআরা, ছালেহ আহমদ, মোহাম্মদ আলী সহ ঐ গ্রামের শতাধিক লোকের জনপ্রতি ৪০টি করে ফিঙ্গার প্রিন্ট নেয়। বিষয়টি প্রতারণামূলক অন্য কোন সংগঠনের কানেকশন অথবা জঙ্গি কানেকশন হতে পারে এরূপ সন্দেহ জনমনে সৃষ্টি হলে চিকসা গ্রামের লোকজন পারভেজ গংদের আটক করে একটি ল্যাপটপ, একটি ফিঙ্গার প্রিন্ট মেশিন ও ৩শ টেলিটক সিম সহ তাদের তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিনের কার্যালয়ে গত ১২ইসেপ্টেম্বর/১৬তারিখে হাজির করে। বৃহস্পতিবার দুপুরে ঐ গ্রামের লোকজন প্রতারকদের বর্ণনা দিয়ে বিষয়টি তাহিরপুরে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন। পরবর্তীতে
ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন ও ৩শ টেলিটক সিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট জিম্মা রেখে বিষয়টি সালিস বৈঠকে নিস্পত্তি করা হবে বলে ধৃত পাভেজকে ছেড়ে দেয়া হয়। ছাড়া পাওয়ার পর থেকে পারভেজ ও হাফিজুর এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে। এছাড়া পারভেজ এর ০১৭২৫৩৮৮৪৯৭ নম্বর মোবাইল ফোনটিতে বারবার যোগাযোগ করতে চাইলে তা বন্ধ পাওয়া যায়। ফলে চিকসা গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বৃদ্ধি পায়। এ নিয়ে সমগ্র উপজেলায় চলছে ব্যাপক আলোচনা,সমালোচনা ও জল্পনা কল্পনা।
এ প্রসঙ্গে চিকসার সমাজসেবক আবুল ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধে কাদের মোল্লা, মীর কাশিমসহ মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তিদের জন্য পারভেজ ও হাফিজুরের নেতৃত্বে চিকসা গ্রামে গায়েবানা জানাজা ও তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ল্যাপটপ, একটি ফিঙ্গার প্রিন্ট মেশিন ও ৩’শ টেলিটক সিম আমার অফিসে জমা রয়েছে। বিষয়টি নিস্পত্তির জন্য চেষ্টা চলছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল্লাহ বলেন, বিষয়টি তিনি শুনেছেন, কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • [১]