- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে সুদের ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সুদের ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুরে সর্বস্তরের নাগরিকবৃন্দের আয়োজনে সোমবার দুপুরে তাহিরপুর বাজারের শাহজালাল টাওয়ারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, আমরা হাওরবাসী তাহিরপুর উপজেলা সমন্বয়ক রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সন্তান হোসাইন শরীফ বিপ্লব, সমাজসেবক এমদাদুল হুদা, ইউপি সদস্য আলী নেওয়াজ, তুজাম্মিল হক নাসরুম, বিরাজ তালুকদার।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহাজনী সুদের টাকা পরিশোধ করতে না পেরে ফয়সাল আহমেদ সৌরভ নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারী ইউনিয়নের আজিজুর রহমানের ছেলে।

  • [১]