স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সেচ দিয়ে মাছ ধরার অপরাধে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলকপুর গ্রামের জাকির হোসেন (৪৫) ও সোনাফর (৩৫)।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাটিয়ান হাওরের রহমানিয়ার ডোবাতে সেচ পাম্প দিয়ে বিল সেচে মাছ ধরার সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।