- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে সেনাবাহিনীর টহল জোরদার

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে, জনসচেতনতা ও ঘরমুখি করতে টহল জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার সকাল থেকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ তাহিরপুর উপজেলা সদর, বালিজুরী, আনোয়ারপুর বাজার, বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। এ সময় হ্যান্ড মাইক দিয়ে জনগণকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। পাশাপাশি আতঙ্কিত না হওয়া, সচেতন, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেয় সেনাবাহিনী।
তাহিরপুর উপজেলা বিজেন ব্যানার্জি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারে, বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা, কোথাও যেন জনসমাগম না হয় ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে প্রশাসনকে সহায়তা করতে সেনা সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে সেনা ও পুলিশ টহলের পর থেকে পুরো তাহিরপুর উপজেলা জুড়ে অঘোষিত লকডাউন অবস্থা বিরাজ করছে। কাঁচাবাজার, মুদি দোকান, ফার্মেসি ছাড়া অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

  • [১]