স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে স্কুল শিক্ষার্থীদের (১২-১৭বছর) কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবুল, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু মিয়া, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, শওকত হাসান, মনিরাজ শাহ, শংকর চন্দ প্রমুখ।