এম.এ রাজ্জাক, তাহিরপুর
করোনা ভাইরাস সংক্রমনকে উপেক্ষা করে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর, শহীদ সিরাজ লেক, বারেকটিলা, শিমুল বাগান, যাদুকাটা নদী সহ পর্যটন স্পটগুলোতে এবার বাহির বিভাগের পর্যটকরা না আসলেও স্থানীয় পর্যটকদের উপচেপড়া ভিড়। ঈদেরদিন থেকে পর্যটন স্পটগুলোতে কোথাও ঠাঁই নেই। ঈদের দিন বিকাল থেকে প্রতিদিন শতাধিক নৌকা নিয়ে মাইক, সাউন্ডবক্স বাজিয়ে বিয়ের সাজে সজ্জিত হয়ে স্থানীয় পর্যটকরা স্পটগুলোতে ঈদ উদর্যাপন করছেন। যে যার মতো গান-বাজনা করে আনন্দ উপভোগ করছেন। তাদের মনে নেই কোন করোনার ভয়। অন্যান্য বছর ঈদের দিন থেকে ঈদের তিনদিন পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ. ভৈরব, মৌলবী বাজার, সিলেট সহ বিভিন্ন বিভাগ শহর থেকে পর্যটক আসলেও এবার করোনার কারণে তারা আসেনি। তবে বাহির বিভাগের পর্যটক না আসলেও সুনামগঞ্জ, মহনগঞ্জ, কলমাকান্দা, জামালগঞ্জ, মধ্যনগর সহ বিভিন্ন জেলা, উপজেলা থেকে শত শত নৌকা নিয়ে পর্যটন স্পটগুলোর উঁচু নিচু টিলা, হাওর ও পাহাড়ী চড়া উপভোগ করছেন স্থানীয় পর্যটকরা।
অপরদিকে অন্য বিভাগের পর্যটকরা না আসায় স্থানীয় মোটরসাইকেল চালক, ট্রলার চালক ও দোকানদারা হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, এবার করোনার কারণে বাহির বিভাগের পর্যটকরা না আসায় তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কমলাকান্দা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা তরুণদের সংগঠন জাগারণ যুব সংঘের দলপতি সৌরভ বললেন, করোনার শুরু থেকে ঘরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। তাই ঈদ উলক্ষে বারেকটিলা, টাঙ্গুয়া হাওর, শহীদ সিরাজ লেক, শিমুল বাগানসহ আকর্ষণীয় স্থানগুলোর সৌন্দর্য উপভোগ করছি।
তিনি বলেন, করোনার কারণে পর্যটন স্পটগুলোর বেশীর ভাগ দোকান পাট বন্ধ থাকায় নিজেরাই ট্রলারে রান্নার বান্নার কাজ করে সবাই মিলে মিশে খাবার খাচ্ছি। পর্যটন স্পটগুলোর এরিয়াতে কিছু দোকানপাট খোলা থাকলেও বেশী দামে তারা খাবার বিক্রি করছেন।
রবিবার বিকালে পরিবার পরিজন নিয়ে টাঙ্গুয়ার হাওর উপভোগ করতে আসা সুনামগঞ্জ থেকে ব্যাবসায়ী ফারুক মিয়া জানান, ঘরে থাকতে থাকতে আর ভাল লাগছিল না। তাই করোনার ভয়কে উপক্ষো করে সুরক্ষা সামগ্রী পড়ে টাঙ্গুয়ার হাওর, বারেকটিলা, শহীদ সিরাজ লেক সহ বিভিন্ন স্পট দেখেছেন। সময় পেলেই পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসেন এসব স্পটে।
ট্যাকেরঘাট ক্যাম্প ইনচার্জ এএসআই আবু মোছা জানান, এবার করোনার কারণে বাহির বিভাগের পর্যটকরা না আসলেও স্থানীয় পর্যটকদের ভিড় অনেক। ঈদের দিন বিকাল থেকে শত শত নৌকায় করে স্থানীয় পর্যটকরা শহীদ সিরাজ লেকের পাশে অবস্থান করে ঈদ উদর্যাপন করছে। তিনি বলেন, পুলিশ চেষ্টা করছে পর্যটকদের সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে, কিন্তু কোন ভাবেই সম্ভব হচ্ছে না।