- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে স্বাস্থ্যবিধি নেমে চলতে মাইকিং

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে স্বাস্থ্যবিধি নেমে চলতে মাইকিং করেছে থানা প্রশাসন। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল ও মাস্ক ব্যবহার করে ঘরের বাইরে বের হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়। এছাড়াও বাজারের সকল দোকানপাট রাত ৯টায় পর বন্ধ রাখতেও বলা হয়।
সোমবার দুপুরে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শফিকুল ইসলাম তাহিরপুর বাজারের বিভিন্ন অলিগলিতে হ্যান্ড মাইক হাতে নিয়ে এই প্রচারণা চালান। এসময় তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ও পুলিশ সদস্যরা সাথে ছিলেন।

  • [১]