- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বল। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন,একেএম নাসের উজ্জল, ভাস্কর রায়, সোহানুর রহমান সোহাগ, জাহাঙ্গীর আলম, তুজাম্মিল হক নাসরুম, আবু হোরায়রা সোহাগ,  নুর মিয়া প্রমুখ।
অপরদিকে উপজেলা কৃষকদলের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক  লুৎফুর রহমান। এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সদস্য হারুনুর রশীদ, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, যুবদল নেতা নুরুল হক, শাহ আলম, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবুল কালাম, ছাত্রদল নেতা সবুজ মিয়া, আল আমিন, হানিফ, তুহিন, জমির, বাচ্চু মিয়া, হাসান মিয়া, হাফিজ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত ২ জুলাই আলী আহমদ মুরা কে সভাপতি এবং শাহিন মিয়াকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে উক্ত কমিটি স্থগিত করে জেলা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে পুনরায় নতুন কমিটি ঘোষণা দেয়া দরকার।

  • [১]