- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় প্রতিবাদসভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহীন মিয়া ও তার স্বজনদের ‘মিথ্যা’ মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাজিব পুরকায়স্থের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক  
লীগের সহ সভাপতি আশরাফুল আলম, ছয়ফুল মিয়া ,সাধারণ সম্পাদক ইমরান হোসেন ভীপক, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, তৌফিক,নজরুল প্রমুখ।

  • [১]