স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহমদ মুরাদের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা ইসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক মহিবুর রহমান, বিএনপি নেতা কামাল পাশা, আবুল হোসেন, উপজেলা যুবদল নেতা আবু সায়েম, আমির শাহ্, যুগ্ম আহ্বায়ক শাহ জাহান, উপজেলা ওলামাদলের সভাপতি মাও. আবু সাঈদ, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া মাষ্টার, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ্, যুবদল আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. সহিদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক এমদাদুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক ডা. হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি জালাল উদ্দিন, বাদাঘঘাট ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি আলাল মিয়া, রুকন উদ্দিন,মহি উদ্দিন প্রমুখ।
সভা শেষে বাদাঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে তাবারক হোসেনকে সভাপতি, সামছুল হক সিকদারকে সাধারণ সম্পাদক, আরমান শাহ্কে সহ সাধারণ সম্পাদক, মজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, জাহিদুল ইসলাম, সাধু মিয়াকে সদস্য করে মোট ৭১ সদস্য বিশিষ্ট বাদাঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়।