স্টাফ রিপোর্টার, তাহিরপুর
উন্নয়ন সংস্থা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আস্থা প্রকল্পের উদ্যোগে তৃণমূল পর্যায়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা এবং দক্ষ স্বাস্থ্যসেবকের গুরুত্ব বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের হল মিলনায়তনে নোভার্টিস গ্লোবাল ও সুইসকন্টাক্টের অর্থায়নে পরিচালিত স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আস্থা প্রকল্পের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য শব্দর আলীর সভাপতিত্বে ও স্যানক্রেড আইসিডিপি প্রকল্পের ফিল্ড ম্যানেজার সাইমন সাংমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আস্থা প্রকল্পের ফোকাল পার্সন ইলিমেন্ট হাজং, সুইসকন্টাক্টের প্রজেক্ট অফিসার মাহমুদুল হাসান, ইউপি সদস্য নোয়াজ আলী, স¤্রাট মিয়া, আহসান হাবিব, সুষমা জাম্বিল প্রমুখ।