- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী আহত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রী আহত হয়েছে। আহত ছাত্রীর নাম মারুফা বেগম (১৪)। সে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ছাত্রী। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিদ্যালয় ছুটি হলে মারুফা তার গ্রামের বাড়ী লক্ষীপুরে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি দ্রুতগামী মোটর সাইকেল এসে তার উপর উঠে যায়। এতে সে গুরুতর আহত হয়।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার বলেন, মারুফা বেগমকে গুরুতর আহত অবস্থায় তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরও জানান, মোটর সাইকেল চালকের বাড়ি সুনামগঞ্জ শহরের জামতলায়। মোটর সাইকেলটি তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আটক রাখা হয়েছে।

  • [১]