স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হাওরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের অনিল বর্মনের ৭ বছরের শিশু কন্যা অর্সা বর্মন খেলার ছলে শনির হাওরের তীরে গেলে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর হাওরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।
তাহিরপুর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।